
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার সদর উপজেলা থেকে সোহানা পারভীন (২২ ) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ ২২ মে (শুক্রবার) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। সোহানা পারভীন একই এলাকার শেখ সাকিব হোসেনের স্ত্রী পৌর সদরের আব্দুল খলিলের মেয়ে। বর্তমানে ওই দম্পতির ঘরে তিন বছর বয়সী একটি মেয়ে আছে ।
সোহানার বাবা আব্দুল খলিল বলেন, আজ শুক্রবার সকালে তার মেয়ের সাথে জামাতা ও শাশুড়ি বাকবিতন্ডায় জাড়ায় । এরপর কোন একসময়ে বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে সে । পরে স্থানীয়রা তাকে ফোন করে ঘটনাটি জানায় ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন , নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান ওসি ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
