Breaking News

সাতক্ষীরায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক ডেইরির আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে বুধবার (৬ মে) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার অর্ণব দত্ত। তিনি বলেন,ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারী দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী করতে সহায়ক হবে এবং দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই করবে। তিনি আরো বলেন,নারীর ক্ষমতায়ন শুধু সামাজিক উন্নয়ন নয়, এটি দেশের অর্থনৈতিক অগ্রগতিরও অন্যতম চালিকাশক্তি। তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে নারী খামারিরা শুধু স্বাবলম্বীই নয়,দেশের পুষ্টি চাহিদা পূরণেও বড় অবদান রাখতে পারবে। এ ধরনের উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর যশোর অঞ্চলের সাতক্ষীরা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ডা: মো: মশিউর রহমান,সদর ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম,ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর শরিফুল ইসলাম , ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ সহ আরো অনেকে। নারী খামারিদের দক্ষতা উন্নয়নে আধুনিক ডেইরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ ।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ শিল্প নারীর ক্ষমতায়নের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরী। এ ধরনের প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক নারী খামারিকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) ও গাভি পালনের বই বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম প্রান্তিক মূল্যায়ন (পরীক্ষা) আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com