Breaking News

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যাহতি

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও কমিটির এক সদস্যকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৫ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর পনি/পিএ-১২২৭ নং স্মারকে প্রেরিত নির্দেশনা মোতাবেক তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।
পত্র সূত্রে জানাগেছে, দরগাপুর-২৫৯ (দরগাপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন অনেকে অবাধে প্রবেশ করা, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন-এর ছেলে (খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র) এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, পছন্দমত শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব দিয়ে তাকে অনৈতিক সুযোগ প্রদান করা, ট্যাগ অফিসার পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে ৩০/৪০ মিনিট আটকে রাখা এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করা, কমিটির সদস্য সহকারী শিক্ষক রাখিদুল ইসলাম প্রশ্নপত্র বাইরে নিয়ে সলিউশনের চেষ্টা করে ভিজিলেন্স টীমের হাতে ধরা পড়ে দ্রুত সটকে পড়ার অভিযোগ রয়েছে। এহেন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ে কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও পরীক্ষা কমিটির সদস্য রাখিদুল ইসলামকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোন শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য পত্রে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বোর্ডের নির্দেশনা মোতাবেক ৬ মে ৪৯২ নং স্মারকে প্রেরিত পত্রে কেন্দ্র সচিব ও অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন। একই সাথে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন বেতনা নদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com