সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত 

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত- এসো হে বৈশাখ,গাওয়ার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একই স্থান থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যেয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরক্তি জেলা ম্যাজিষ্ট্রে রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Spread the love                          …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com