Breaking News

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the love

বিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। পরিচালক রেদওয়ান রনির ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন চোখে পড়ার মতো। বিশেষ করে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথমবার নিশোর জুটি ছবিটিকে বাড়তি মাত্রা দিয়েছে।

কাজাখস্তানের তীব্র শীত থেকে শুরু করে পাবনার গ্রামীণ প্রেক্ষাপট সব মিলিয়ে ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রে নিশো তুলে ধরেছেন টিকে থাকার এক সংগ্রামী গল্প। তবে সিনেমার গল্পের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রেস কনফারেন্স, যেখানে অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে নিশোর এক মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

প্রেস কফারেন্সে হাস্যরসের ছলে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’ তার এই মন্তব্যে উপস্থিত সবাই যেমন হাসিতে মেতে ওঠেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।

জবাবে পূজাও হালকা মেজাজে বিষয়টি সামাল দেন। তিনি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’

তার এই বক্তব্য নতুন করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

দুই তারকার এই খুনসুটি কেউ দেখছেন নিছক মজা হিসেবে, আবার কেউ বলছেন এটি ছবির প্রচারণার অংশও হতে পারে, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।

এদিকে সারভাইভাল ঘরানার ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমায় নিশোর অভিনয়ের পাশাপাশি পূজা চেরির নতুন রূপ দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

About dainiksatkhira24

Check Also

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

Spread the love বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com