Breaking News

তালায় সরকারি কলেজ ছাত্রশিবিরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সন্মানে অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হকের পরিচালনায় তালা থানার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচ আরডী সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আঃ রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক,জেলা শাখার অফিস সম্পাদক জি এম নাহিদ হাসান।যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,সেক্রেটারি মোঃ শাহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান,কলেজ সেক্রেটারি রাকিব ইসলাম লিমন,তালা সদর ইউনিয়ন সভাপতি মাহাদী হাসান, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহিরুল হক শাহিন,হাবিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা পবিত্র কুরআনের গুরুত্ব ও শিক্ষার্থীদের জীবনে এর প্রতিফলন নিয়ে আলোচনা করেন। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশ ও জাতির সেবায় এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে বিভিন্ন কলেজ,হাইস্কুলের ১০০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০ খানা পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে তালা মডেল মসজিদের ইমাম মাওঃ তাওহিদুর রহমান সবাইকে নিয়ে মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে ইফতার বিতরনের মধ্য দিয়ে শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com