Breaking News

আশাশুনিতে মোবাইল কোর্টে ৪টি  মিষ্টি দোকানে জরিমানা

Spread the love
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মিষ্টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০০০ টাকা, ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫০০০ টাকা, আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর) কে ৫৩ ধারায় ৩০০০ টাকা করে ৬০০০ টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসব মিষ্টি ও হোটেল এর বিরুদ্ধে প্যাকেটের ওজন বেশী থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা স্থানে খাদ্য দ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রী করা, মূল্য তালিকা টানিয়ে না রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসময় বিজিবি সদস্য ও পুলিশ সদস্য তাঁর সাথে ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com