Breaking News

যশোরে তারেক রহমানের মহাসমাবেশে নিরাপত্তা তদারকিতে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোরে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের সার্বিক নিরাপত্তা তদারকি ও পুলিশ ডিউটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসা তারেক রহমানের এই মহাসমাবেশকে কেন্দ্র করে যশোর ও খুলনা অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনায় অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশ সূত্র জানায়, তারেক রহমানের যাতায়াত ও অবস্থান ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য চলাচল রুট, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়েছে। কোথাও কোথাও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের নজরদারিও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন নিরাপত্তা ব্যবস্থার চিত্র দেখা গেছে।
সড়কে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, যাতে সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com