Breaking News

আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এনজিও আশাশুনি আশাশুনি শাখার আয়োজনে উপজেলার ৩০ জন কাঁকড়া চাষীর অংশ গ্রহনে চাষীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, আশা সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম (রানা), কালিগঞ্জ উপজেলার সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, সাতক্ষীরা এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আশা কুষ্টিয়া বিভাগের সিনিঃ রিজিওনাল ম্যানেজার (এগ্রি) মোঃ আব্দুল খালেক, সিনিঃ রিজিওনাল ম্যানেজার আশাশুনি মোঃ ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশা প্রশিক্ষণের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে সেবামূলক বেশ কিছু কাজ করে আসছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com