Breaking News

সাতক্ষীরার তালায় র‍্যাবের অভিযানে ৭০ বোতল কোডিন সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

Spread the love

আবিদ হোসেন:

সাতক্ষীরার তালা উপজেলায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার বলরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন শংকর মন্ডল (৩৫)–কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf এবং ২০ বোতল Wincerex কোডিন সিরাপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শংকর মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। মোটরসাইকেলের ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ১০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকগুলোর লেবেলে ‘Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride’ উপাদানের উল্লেখ রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com