Breaking News

আশাশুনি সরকারি কলেজে ৩দিনের বার্ষিক ক্রীড়া সম্পন্ন, পুরস্কার বিতরন

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।মঙ্গলবার সকাল ১০.৩০ টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এ দিন কলেজের ছাত্রছাত্রীরা দৌড়, লাফ, চাকতী ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেচ, চেয়ার সিটিং প্রতিযোগিতায় অংশ নেয়। ৫ জানুয়ারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৩ রান করে। জবাবে অনার্স ও ডিগ্রী ছাত্রদের সমন্বয় গঠিত দল ১৫৬ রান করে বিজয় লাভ করে। ৬ জানুয়ারী সমাপনী দিনে ফুটবল খেলা অনু্ষ্ঠিত হয়। খেলায় অনার্স ও ডিগ্রী একাদশ ১-০ গোলের ব্যবধানে একাদশ ও দ্বাদশ শ্রেণি একাদশকে পরাজিত করে। খেলা উদ্বোধন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩ দিনের বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, প্রতিযোগিতা আয়োজক কমাটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কলেজের সকল শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মাসুদুর রহমান, ইমরান হোসেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com