Breaking News

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা পেছাল ১২৩তম বার

Spread the love

নিউজ ডেস্ক:
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (৫ জানুয়ারি) আদালতে জমা পড়েনি। ফলে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি।

ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

ঘটনার এক যুগ পর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র‍্যাবের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেয় পিবিআই।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তদন্তকাজ নতুন করে শুরু করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী

Spread the love নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com