Breaking News

গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

Spread the love

নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতা-কর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল, তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে এক পোস্টে জানান, ‘নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা করে, গাড়ির ড্রাইভার গুরুতর আহত থাকে শিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি আমরা। গাড়ি বহরে যারা আসিতেছেন চোখ কান খুলা রেখে আসেন।’

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com