তালায় অসুস্থ ছাগল জবাই করে বিক্রয়ের অভিযোগ

Spread the love

জহর হাসান সাগর: তালায় কসাই সোহাগ হোসেন বাবুর বিরুদ্ধে অসুস্থ্য ধাড়ী ছাগল জবাই করে বিক্রয়ের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনকারী এলাকাবাসী বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তালার মোবারকপুর গ্রামের স্বজল মোড়ল দীর্ঘদিন ধরে একটি ধাড়ী ছাগল লালন-পালন করছিলেন। এক মাস আগে ধাড়ী ছাগলটি একটি বাচ্চার জন্ম দেয়। কিছুদিন পর ধাড়ী ছাগলটি ও এর বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় পশু চিকিৎসকের মাধ্যমে পাঁচ দিন চিকিৎসা করা হলেও বাচ্চাটি মারা যায়।

এ অবস্থায় ধাড়ী ছাগলটিও মৃত্যু-শয্যায় পৌঁছালে গত ১৯ নভেম্বর (বুধবার) তালা বাজারের কসাই সোহাগ হোসেন বাবু (পিতা—মজিদ সরদার, গ্রাম—মোবারকপুর) তিন হাজার টাকায় ছাগলটি ক্রয় করেন। অভিযোগ রয়েছে, ছাগলের শরীরে ১২-১৪ কেজি মাংস ছিল। তিনি অসুস্থ ছাগলটিকে জবাই করে ব্যাগে ভরে মাংস বিক্রি করেছেন।

স্থানীয়দের দাবি, অসুস্থ বা রুগ্ন চিকিৎসাকালে জবাই করা পশুর মাংস বাজারে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয় এবং খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

এ প্রতিবেদক কসাই সোহাগ হোসেন বাবুর কাছে মোবাইল ফোনে ঘটনা বিষয়টি জানতে চাইলে সে জানায়, অসুস্থ্য ধাড়ী ছাগলটি সে ক্রয় করেছিল এবং জবাই করে মাংস নিজ পরিবারের মধ্যে রান্না করে খেয়েছে।

এবিষয়ে তালা উপজেলা নিরাপদ খাদ্য ও স্যানেটারী ইন্সেপেক্টর মো. খাইরুল ইসলাম জানান, তিনি লোকমুখে খবর পেয়ে স্ব-উদ্যোগে ঘটনাটি খতিয়ে
দেখছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com