Breaking News

আশাশুনির দরগাহপুরে এনজে হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এন জে হসপিটাল সাতক্ষীরা এর সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন এনজে হসপিটালের চিকিৎসক ডা. হুমায়রা ইসমাইল (এমবিবিএস) ও ডাঃ ফারহানা ফেরদৌস (এমবিবিএস)। ক্যাম্পে ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপিং পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় ইউপি সদস্যগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com