বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় রুপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক রুপলী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) সকালে শহরের পলাশপোল এলাকার পীজ্জলজি নামে একটি কনভেশন সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি , জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। আরো বক্তব্য রাখেন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুন ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের সাতক্ষীরা সংগঠক আল ইমরান , শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, শহর ছাত্র দলের সদস্য সচিব শাহীন ইসলাম প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ সকলে পত্রিকাটির সাফল্য কামনা করেন ।একই সাথে সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন। অনুষ্ঠানটি আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com