
ফারুক সাগর: তালা উপজেলায় জনতা এক সন্তাসীকে আটক করেছে। রবিবার(৯মার্চ) স্থানীয় মাগুরা বাজারে জনতা তাকে আটক করে।আটককৃত ব্যাক্তি হলেন,উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা ডাঙা গ্রামের মাহফুজ সরদারের ছেলে সাঈদ সরদার (৩৪)। সে একাধিক মামলার আসামী।স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা সহ মাদক ব্যবসার সাথে জড়িত সে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। নিরুপায় হয়ে এলাকার জনতা মাগুরা বাজারে তাকে আটক করে। পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
