Breaking News

কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় ২০২৫-২৬ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার(২৪ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। অটো রাইসমিল মালিক আঃ হাকিমের চাল সংগ্রহের মাধ্যমে এ মওসুমের ধান চাল সংগ্রহের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম. এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, খাদ্য পরিদর্শক শীবপদ ঘোষ, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিক মোল্লা, সাজু, সাঈদুর, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক চাষী এবং মিলারবৃন্দ।এ বছর উপজেলার তালিকাভুক্ত প্রান্তিক চাষীদের নিকট থেকে ৩৪ টাকা কেজি দরে ১০১ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে ৫০ টাকা কেজি দরে ৬০৮ মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com