Breaking News

মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১আসনের সাবেক এমপি হাবিব

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ ধানের শীষের পক্ষে গ্রামে, গঞ্জে ও বাজারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার সকালে কলারোয়া উপজেলার নাঙ্গলঝাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে তিনি ভোট
প্রার্থনা করেন এবং দোয়া চান। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর, সাধারণ সম্পাদক মাষ্টার জাহাঙ্গীর, কলারোয়া পৌর যুগ্ম সম্পাদক যুগ্ন তুহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকলাখুর রহমান শেলী, উপজেলা
কৃষকদের আহ্বায়ক মাষ্টার মনিরুজ্জামান, কামরুল ইসলাম, ইশারুল ইসলামসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও তার সমর্থকরা।বিএনপি নেতা হাবিব এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আমি অতীতে এই এলাকার এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com