
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, ফলে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাস আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রাজ্জাক ও রাকিবুল হাসান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, ধুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিবসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, দলীয়ভাবে অবদান রাখা সত্ত্বেও আব্দুল আলিমকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
