Breaking News

আশাশুনিতে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ সভা সমাবেশ

Spread the love

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরার-৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার নির্বাচনী গণসংযোগ, সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি উপজেলা সদরের বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় করেন। সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে সদর ইউনিয়নের মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস অধ্যাপক আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, জেলা মহিলা বিভাগের সহ সেক্রেটারি জয়নাব পারভীন, উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী শরিফা মনির প্রমুখ। বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজের শিক্ষক মন্ডলীর সাথে কলেজ হল রুমে মতবিনিময় করেন। অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ শামসুল আরেফিনের সাথে মতবিনিময় করেন। বিকাল ৪ টায় আশাশুনি সদর বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গফফার, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com