Breaking News

সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ খেলাধুলার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘স্পিড (SPiRiT)’ প্রকল্প। টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ের এ খেলাধুলার।

এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রায় ২৭০০ জন (১২–২৪ বছর বয়সী) শিশু, কিশোর-কিশোরী ও যুবরা সরাসরি অংশগ্রহণ করছে। তারা নিরাপদ খেলার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ও স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।তিনি বলেন, স্পিড প্রকল্পের কার্যক্রম আমাদের এলাকার পরিবর্তনের দুয়ার খুলে দিয়েছে। নিরাপদ খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীরা ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। এসব দক্ষতা তাদের আত্মবিশ্বাসী ও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণায় পরিণত করেছে।

সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,মহিলা বিষয়ক অধিদপ্তর সুপারভাইজার জয়দেব দত্ত,উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. হাফিজুল ইসলাম,উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস. এম. রবিউল ইসলাম,ইউপি সদস্য রোকেয়া খাতুন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বালিশ পাসিং, চামচ দৌড়, লুডু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচে অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com