তালায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত তিনটার দিকে হাজরাকাটি বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলি দোকানসহ মোট আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ছাউনি ও কাঠের বেড়ায় তৈরি দোকানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে যায়। এদিকে, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডাঃ মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী জানান, তার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাজারের নাইটগার্ড কেরামত শেখ জানান, রাতে ডিউটিরত অবস্থায় বাজারের উত্তর পাশে কুকুর ডাকাডাকি করছিল। এরপর সেখানে যান তিনি। সেখান থেকে ফিরে তিনি দেখেন সুরমানের দোকানের পেছন থেকে আগুন জ্বলছে। এসময় তিনি চিৎকার দিলে সেখানে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com