
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় মদসহ সাত লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, মাদারা ও হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী ও গেরাখালি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি ও ১৪/৩ এস হতে আনুমানিক ১০০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মিশুতলা ও বড়ালী আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদসহ ৩,৫৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ পাঁচ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
