Breaking News

সাতক্ষীরায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ মন জুড়ানো জমকালো উদ্বোধন

Spread the love

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মন জুড়ানো বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নজরকাড়া ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মন জুড়ানো জমকালো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, এশিয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অতিথিবৃন্দ জেলা রাগবি ক্লাব ও সাতক্ষীরার ঐতিহ্যবাহী লেকভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এ ধরনের একটি মন জুড়ানো জমকালো আয়োজন এর জন্য।

সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় দেশী বিদেশি খেলোয়ারদের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল বনাম গোপালগঞ্জ জেলা দল।

লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলায় দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের ৬টি জেলা অংশ নিচ্ছে। জাতীয় খেলোয়াড় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। যেন নতুন যৌবন ফিরে পেল সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাবেগ ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মোঃ আলতাপ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান আরমান।

উল্লেখ্য যে, শনিবার ১৮ অক্টোবর বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com