Breaking News

শ্যামনগরে প্রভাব খাঁটিয়ে প্যানেল চেয়ারম্যান শফিউল্লাহ কর্তৃক অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

Spread the love
আশিকুজ্জামান লিমন:
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বরের হস্তক্ষেপে খাগড়াঘাট গ্রামের একটি মৎস্যঘেরী থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ৷ ১৪ অক্টোবর স্বরজমিনে গিয়ে দেখা গেছে, খাগড়াঘাট গ্রামের জনবসতি এলাকা খাগড়াঘাট ঈদগাহ ময়দান সংলগ্ন একটি মৎস্যঘেরী থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ৷ ড্রেজার মালিক জানান, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বরের বালু উঠচ্ছে ৷ আগে বন্ধ করা হলেও পুনরায় আমরা কাজ করছি ৷
২০১০ সালের ৬২ নং আইনের ৫ নং কলামে বলা হয়েছে, পাম্প বা ড্রেজিং করে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করা যাবে না।
বিষয়টি নিয়ে শফিউল্লাহ মেম্বরের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করেন। এবং এ বিষয়ে সরকারিভাবে কোন অনুভূতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের  সাথে মৌখিক ভাবে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি।
শ্যামনগর নির্বাহী অফিসার রনি খাতুন বলেন, আমি বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ৷

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com