Breaking News

সাতক্ষীরায় কোরআন অবমাননার প্রতিবাদে জমিয়াতে উলামায়ের বিক্ষোভ

Spread the love
নিজস্ব প্রতিনিধি: কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭অক্টোবর)  বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামীর সাতক্ষীরা শাখার সভাপতি মাওলানা হাবীবুল্লাহ বিন ইউসুফের সভাপতিত্বে ,বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারন সম্পাদক  মাওলানা হুজাইফা আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন,যুগ্ম সাধারণ সম্পাদক , মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী।
আরো  বক্তব্য দেন,, মাওলানা নুর আলম, নির্বাহী সদস্য; মুফতী জুবায়ের আহমাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি, মাসউদুর রহমান,  সহ-সাংগঠনিক সম্পাদক,আবু বকর সিদ্দীক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আল কোররআন অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিক্ষোভ শেষে বক্তারা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান জানান।
সমাবেশ সঞ্চালনা করেন, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক,মাওলানা মুখলিছুর রহমান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com