Breaking News

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ তিনজন আটক

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ। একইসঙ্গে তার সহযোগী শেখ বাদশা ও এক মাদকসেবীকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সজিব।

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি এবং অপর এক মাদকসেবী জুয়েল রানা নামে ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মেজর সজিব আরও জানান, কোপা মাসুদ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ নানা অপরাধের অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসুদের কারণে এলাকাবাসী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাফেরা বা ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। এমনকি গত ৫ আগস্টের পর থেকে তিনি কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, যৌথবাহিনীর অভিযানে বুধবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com