
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিজন কুমার দে (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিজন কুমার দে ওই এলাকার পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমারের ছেলে। নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে জানান, ভাই দীর্ঘদিন ধরে একাই থাকতেন, কারণ তার স্ত্রী আগেই মারা গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে বিজন কুমার স্থানীয় পাইথলি বাজারে যান এবং রাতে বাড়িতে ফেরেননি। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে এবং এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
