Breaking News

সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: ভারতের হাকিমপুর সীমান্তে আটক চার শিশুসহ ১৪ জনকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।এরপরে রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় বিজিবি।

হস্তান্তরকৃত হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ, মিজানুর রহমান শেখের স্ত্রী মোসা. শারমিন আক্তার তাদের ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪), একই গ্রামের মো. মোস্তফা শিকদারের ছেলে মো. নজরুল শিকদার , নজরুল শিকদারের স্ত্রী মোসা. কোহিনুর বেগম , একই থানার বদনীডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. কবির শেখ , কবির শেখের স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম , পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের মো. হানিফ মৃধার ছেলে মো. আরমান মৃধা , আরমান মৃধার স্ত্রীর হাজেরা আক্তার , তাদের ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩), মো. চুন্নু শেখের স্ত্রী মোসা. মুকুল বেগম এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শামিনুল হক বলেন, শনিবার দুপুরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ ১৪ জন বাংলাদেশীকে আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে রোববার সন্ধ্যায় পতাকা বৈঠক হয়। এতে চার শিশু, পাঁচ নারী ও পাঁচ পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।গত রাতে ও সোমবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com