Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ তের লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার বৈকারী, মাদরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, পদ্মশাখরা, বাকাল চেকপোস্ট এবং হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক। তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৪/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গোবিন্দকাটি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৪১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাপালিপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ২,৮৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেকপোস্ট এলাকা হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৭/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চৌরঙ্গী মাঠ নামক স্থান হতে ৩,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য বারো লক্ষ চল্লিশ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানের সাম্রাজ্য: বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা,অন্ধকার নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ!

Spread the love স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরায় আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com