Breaking News

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

কামরুল হাসান: কলারোয়ার ১২নং যুগিখালী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে যুগিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন পারভেজ, এম এ রব শাহিন, কৃষকদল নেতা মনিরুজ্জামান, মোতাহার হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আব্দুল জব্বার ও মাস্টার আব্দুল করিম।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com