Breaking News

সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা

Spread the love

কামরুল হাসান: যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানালেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ৩টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিস কক্ষে অনাড়ম্বর ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের আগামিদিনের জন্য শুভকামনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা প্রশাসকও তাদের কাছে দোয়া কামনা করেন।সংক্ষিপ্ত ওই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান ও আতাউর রহমান।এসময় সেখানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম এবং এসিল্যান্ড নুসরত ইয়াসমিনও উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com