সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ২০০ পিস সিন্ডেনাফিল ট্যাবলেট সহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার দিনভর জেলার তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এওসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে েএ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিণায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৭৪,৪০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও সাবান,
মাদরা থেকে ২,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সিন্ডেনাফিল ট্যাবলেট,সুলতানপুর থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,এছাড়া চান্দুরিয়া থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয়।

তিনি আরো জানান , আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ ঊনষাট হাজার চারশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com