Breaking News

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

Spread the love
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম আজ ১২মার্চ বুধবার বিকাল ৩টায় তালার সুজনসাহা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রনি স্টোর (কৃষি কীটনাশক ও সার সাব ডিলার)কে জরিমানা করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, ক্যাব সদস্য মোঃ হাসানুজ্জামান ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে বাজার উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মেহেদী হাসান।
পরিদর্শনকালে সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশক ও সরকারি নির্ধারিত মূল্যে অধিক দামে সার বিক্রয়ের অভিযোগে মেসার্স রনি স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারা লংঘনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া উপস্থিত বাজার কমিটির সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যবসায়ী ও সাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান করা হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com