১৫ অক্টোবরেই সই হবে জুলাই সনদ

Spread the love

নিউজ ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

কমিশন জানায়, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়েছে। আশা প্রকাশ করা হয়েছে, দ্রুত এই অভিমত বিশ্লেষণ করে বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুই বন্দরে ৩ নম্বর সংকেত

Spread the love নিউজ ডেস্ক: চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com