সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

Spread the love

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনের কালাবগি থেজে কোস্টগার্ড একটি অভিযান চালিয়ে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার সকালে বনের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয়।

পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়াগুলো বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষার জন্য কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম—জানুয়ারি থেকে ফেব্রুয়ারি—দু’মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

About dainiksatkhira24

Check Also

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

Spread the loveশেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com