Breaking News

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
ঘুষ, দুর্নীতি, নারীলোলুপ আচরণ ও মাদকাসক্তির অভিযোগ তুলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী। এসময় বক্তব্য রাখেন জেলা গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, জেলা শ্রমিক দলের আংশিক আহবায়ক রেজাউল ইসলাম, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, এবং দপ্তর সম্পাদক স্বপন পান্ডে প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, ঘুষ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে তার অপসারণ ও প্রশাসনিক তদন্ত দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা সিভিল সার্জন অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন,“আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত হয়ে গেছে, যেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। হাসপাতালের কিছু স্বেচ্ছাসেবীকে অপসারণের সিদ্ধান্ত নেয়ার পর হয়তো তাদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।”

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com