Breaking News

স্বৈরাচার শেখ হাসিনার বাতাস করে গেছেন- ওলামাদলের সভাপতি কাজী মো. সেলিম রেজা

Spread the love

মাসুদ আলী : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ওলামা দলের জেলার সাবেক সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান রনজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাও কাজী মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. মাও আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মাও. মো. আলমগীর হোসেন, আলহাজ্ব মাওলানা কারী গোলাম মোস্তফা, মাওলানা মোঃ দেলোয়ার হোসেইন, ওলামাদলনেতা শেখ মহিউদ্দিন, হাফেজ আব্দুল মজিদ, কারী রবিউল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছিলেন। বিএনপি যখনই ক্ষমতা এসেছে ইসলামের বিপক্ষে কোন আইন পাস করেনি। চরমোনাই মাহফিলে ইসলামের কথা বলে না। হাত পাখার কোন খাওয়া নাই। দীর্ঘ ১৬ বছর হাতপাখা স্বৈরাচার শেখ হাসিনার বাতাস করে গেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com