Breaking News

সাতক্ষীরা–কলারোয়ায় আড়াই লাখ টাকার বেশি মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

Spread the love

আবিদ হোসেন:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ, সিরাপ, শাড়ি, শাল ও বিভিন্ন ঔষধ উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও বাঁকাল চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন স্পট থেকে চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সদর থানার ফুলতলা মাঠ এলাকা থেকে প্রায় ১০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া বাঁকাল চেকপোস্টের শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়।

অন্যদিকে, কলারোয়ার কাকডাঙ্গা বিওপির আওতাধীন ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির আনারস বাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এছাড়া হিজলদী বিওপি ভদ্রসাল মাঠ এলাকা থেকে ৬ হাজার টাকা মূল্যের উইনসিরাক্স সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রম দেশের অর্থনীতি রক্ষা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত নিরাপত্তা জোরদারে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com