Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের মাদক জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে । শুক্রবার(১ মে) সকালে সদর উপজেলার কালিয়ানী, এবং কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয় ।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি ।

প্রেসবিজ্ঞপ্তিতে জাননো হয় ,সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী থেকে ৫ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয় । অপরদিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী থেকে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা -৩৩ বিজিবির উপ- অধিনায়ক মেজর শাদমান সাকিব বলেন,জব্দকৃত মাদকগুলি সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করার প্রস্তুতি চলছে । চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com