
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বিজিবির টাস্কফোর্স অভিযানে ষোল হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে ।বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন তালা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়িএসময়
মেসার্স জোহরা ফার্মেসী এর মালিক জাকারিয়া হোসেনকে ৩,০০০/- (তিন হাজার) টাকা, মেসার্স আবিরোন ফার্মেসী এর মালিক মোঃ আনিসুর রহমানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, মেসার্স মদিনা ফার্মেসী এর মালিক মোঃ মামুনকে ৫০০/- (পাঁচশত) টাকা, মেসার্স তাসা ফার্মেসী এর মালিক মোঃ আবু সাঈদকে ২,০০০/-(দুই হাজার) টাকা, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স সাচ্চু মেডিসিন হাউজ এর মালিক সুনীল কুমার দাশকে ২,০০০/- (দুই হাজার) টাকা, মেসার্স নওশাদ ফার্মেসী এর মালিক মাকসুদুল হাসানকে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক মেসার্স সাবা ড্রাগ হাউস এর মালিক মোঃ নেছার উদ্দীনকে ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ মোট ১৬,০০০/- (ষোল হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার,বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ,ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন সহ তালা থানা পুলিশ সদস্যবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
