Breaking News

বুধহাটায় পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে পালালো চালকরা

Spread the love
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করায় মটর সাইকেল ফেলে ও মটর সাইকেল নিয়ে অনেককে পালাতে দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল, প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে পৌছে মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি। এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com