
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরঅ-৩৩ ব্যোটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩-এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/১-এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন ঘোষপাড়া নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৫৪-এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৫ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী মোড় ও নটিজঙ্গল নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ একষট্টি হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
