Breaking News

সাতক্ষীরায় বর্ণিল আয়োজন পালিত হয়েছে বাংলা নববর্ষ

Spread the love

স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩২ বরণের জন্য সাতক্ষীরায় চলছে বর্ণিল নানা আয়োজন। সোমবার সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ শিশু-কিশোর তরুণ তরুণী, বৃদ্ধ সব বয়সী মানুষের ঢল নামে সাতক্ষীরার ভেষজ উদ্যানে। সেখানে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত সঙ্গীত।

 

এরপর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এরপর সেখানে ১০দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা উদ্বোধন করেন সাতটা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম প্রমূখ।বৈশাখী মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়।

এছাড়া সাতক্ষীরার মুক্তমঞ্চে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমগ্র আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com