Breaking News

সাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো ট্রাক মালিককে হয়রানির অভিযোগ চালকের বিরুদ্ধে

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাক মালিকের পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যে ট্রাক চালক কর্তৃক ষড়যন্ত্র এবং মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মোঃ আরশাদ আলীর পুত্র মোঃ ইকবাল হোসেন।
তিনি বলেন, আমার মালিকানাধীন ট্রাক যার রেজি: নং-সাতক্ষীরা -ট-১১-০৪২৩।
উক্তটি ট্রাকটি চালানোর জন্য মাত্র ১ মাস পূর্বে বুধহাটা গ্রামের আবু বক্কর গাজীর পুত্র আছাদ গাজী আমার কাছে আসে। আমি সরল বিশ্বাসে তাকে ট্রাকটি চালানোর জন্য দেই। কিছুদিন পর গত ১১/৫/২০২৫ তারিখে ঢাকা থেকে ৬০ ড্রাম ভোজ্য তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে আসার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় পৌছালে ডাকাতদল চালক আছাদ আলী ও হেলপার আশিক ইসলামকে গাছের সাথে বেধে রেখে ডাকাতরা তেলসহ ট্রাকটি নিয়ে গেছে বলে ভোর ৫টার পরে আমাকে জানান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কাশিয়ানী থানায় অজ্ঞাত আসামী করে একটি এজাহার জমা দেই। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে চালক আছাদ আলী এবং হেলপার আশিক ইসলামকে সন্দেহ হওয়ায় সন্দেহভাজন আসামী হিসেবে ঘটনার ৫দিন পর তাদেরকে কারাগারে প্রেরণ করে। পরে পুলিশ বাদী হয়ে উক্ত ঘটনায় মামলা দায়ের করেন। এখানে আমি কোন মামলা দায়ের করিনি। যা করেছে পুলিশ করেছে। সেখানে আমার কোন সম্পৃক্ততা নেই। পরবর্তীতে পুলিশ ট্রাক উদ্ধার করেন।
জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি চালক আছাদ আলী। ঈদুল আযহা উপলক্ষে গত ৫/৬/২০২৫ তারিখে ব্রহ্মরাজপুর গরুর হাটে গরু কিনতে গিয়ে দেখা হলে আমি তাকে বলি তুমি এক সময়ে আমার সাথে বসে হিসাব কিতাবগুলো ঠিক করে নিয়ো। এর বাইরে সেখানে আছাদের সাথে আমার এবং ছেলে রিয়াদের কোন কথা হয়নি। বরং সে সময় আছাদই আমার সাথে উচ্চ স্বরে কথা বলে। অথচ ওই ঘটনাকে পুঁজি করে সদর থানায় একটি মিথ্যা ভিত্তিহীন সাধারণ ডায়েরি করেছে আছাদ। আমি নাকি তাকে হুমকি দিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। সাধারণ ডায়েরি করেও ক্ষ্যান্ত হয়নি সুচতুর ট্রাক চালক আছাদ আলী। গত ১৫/৬/২৫ তারিখে মিথ্যা, বানোয়াট গল্প সাজিয়ে আমার এবং আমার পুত্রের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে। আমি তার বিরুদ্ধে কোন মামলাও করিনি এবং কোন ধরনের হুমকি ধামকিও প্রদর্শন করিনি।
প্রকৃতপক্ষে আমার পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যেই আছাদ আলী এই ষড়যন্ত্র করেছে। ইতোমধ্যে ৫/৬/২০২৫ তারিখে আমি জেলা ট্রাক মালিক সমিতির কাছেও অভিযোগ দায়ের করেছি। ঈদের কারনে সমিতি বিষয়টির সমাধান করতে পারেনি। এর মধ্যেই আছাদ এসব চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি ওই সুচতর চালক আছাদের নিকট থেকে পাওনা টাকা উদ্ধার এবং মিথ্যারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com