Breaking News

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়াজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভার শুরুতে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি অন্যান্য মাসের তুলনায় গত মাসে জেলায় অপরাধপ্রবণতা কমেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এই মাসে অনুষ্ঠিতব্য হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্টুভাবে পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এছাড়া সভায় জানানো হয়, এবার পূজা উপলক্ষ্যে বিভিন্ন মেলাকে নিরুৎসাহিত করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ, দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ গ্রহণ, সরকারি খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম খান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা করেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com