Breaking News

শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা মাঠ ধানের ক্ষেত থেকে  দুটি পাইপগান উদ্ধার

Spread the love

আঃজলিল:যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর কলোনী তালতলা মাঠের ধানের ক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর জমির ধান কাটছিলেন। এসময় ঐ ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে থাকতে টের পান।পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের একটি টিম গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান যাহার কাঠের বাটসহ লম্বা ২ ফুট এবং অপর একটি দুই খন্ডে বিভক্ত কাঠের বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

About dainiksatkhira24

Check Also

যশোরের মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Spread the loveজেমস আব্দুর রহিম রানা:যশোরের মণিরামপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com