যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ভারতীয় নাগরিক আটক

Spread the love

মো: সাগর হোসেন:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল সহঅমলেশ মন্ডল নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।সে উত্তর চব্বিশ পরগনা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডল এর ছেলে।অদ্য ২৬ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০১ জন আসামীসহ বিদেশী মদ, মোবাইল, ভারতীয় রুপি, খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, ঔষধ, চায়না দোয়ারী জাল এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৪,২৪,৫১৪/- (চার লক্ষ চব্বিশ হাজার পাঁচশত চৌদ্দ)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

Spread the loveমো: সাগর হোসেন:যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে প্রায় ৭ কোটি ৬৮ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com