Breaking News

মিষ্টির ‘ভালোবাসা’য় শাকিব খান

Spread the love

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ডাক্তার মেয়েকে বিয়ে করবেন বলে খবর শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর সে খবরের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে বিয়ের গুঞ্জনেও বেশ তোলপার হয়েছিল বিনোদন মহলে। যাও সে সংবাদ চাউর হলে মিষ্টি নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর অবশ্য গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। কিন্তু মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন সেটি এখন ভাবিয়ে তুলছে নেটিজেন ও ভক্তদের।রোববার (১ জুন) মধ্যরাতে শাকিব খানের সঙ্গে কিছু সেল্ফি ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। যেখানে দেখা যাচ্ছে শাকিব ও তিনি প্লেনের ভেতর। ছবি গুলোর ক্যাপশনে মিষ্টি ‘ভালোবাসা ভালোবাসা’ লিখে ৩ টি ইমোজিও জুড়ে দিয়েছেন। এছাড়াও এ নায়িকা শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ভিডিও স্টোরি পোস্ট করে সেখানে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘সি হু ইজ উইথ মি’ সঙ্গে তিনটি ইমোজি।এদিকে ছবি গুলো দেখে নেটিজেনরা নানা মন্তব্য করতে ছাড়েননি।অনেকে দুজনকে শুভকামনাও জানিয়েছেন। তবে ছবি গুলোর রহস্য উন্মোচনের জল্পনা ও সমালোচনাতে ব্যস্ত হয়ে পড়েছেন বেশির ভাগ নেটিজেন।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com